• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

মশা মারতে স্পেন থেকে আসছে ‘কামান’!

নিজস্ব সংবাদ দাতা / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক: মশা মারতে কামান দাগা- এ বাগধারাটির অর্থ বোঝায় তুচ্ছ কাজে অধিক শক্তির প্রয়োগ। কিন্তু দুই কোটি মানুষের এই ঢাকা শহরে যেভাবে মশা বিস্তার হচ্ছে, তাতে করে বিষয়টিকে ছোট কিংবা তুচ্ছ করে দেখার কোনও অবকাশ নেই। আর সেজন্যই এবার দেশের বাইরের শক্তির দিকে নজর দিচ্ছে সিটি করপোরেশন।

রাজধানীর ঢাকার মশা নির্মূলের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে স্পেন সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রবিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশানস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকা‌লে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মেয়র আতিকুল মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন।

এসময় স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সকল সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সাথে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সাথে শেয়ার করতে চাই।থ

সাক্ষাতকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন