• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

২২ মার্চ,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। আজ ২২ মার্চ রোজ সোমবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু জাফর সামসুদ্দিন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা উদীচীর সহ সভাপতি এম এস আহমেদ রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুচরিতা দেব। বক্তারা, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন