• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

মোটা -চিকন’ ভাত’ দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের কুপে বড় ভাই খুন

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

 

১৬ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সেহেরির সময় মোটা – চিকন  ‘ভাত’ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় ছোট ভাই মোহাম্মদ আলীর দায়ের কোপে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) খুন হয়।

-শুক্রবার (১৬ এপ্রিল)২০২১ ইং ভোরে পিরোজপুর জেলার সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা ওই এলাকার সোবহান মোল্লার ছেলে। এ ঘটনার পর সকালে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) পিরোজপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল সংবাদমাধ্যমকে জানান,
সেহেরি খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের
ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ঘরে থাকা ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড় ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান,এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন