• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন

জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

১৯ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকেও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

সোমবার তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ঢাকা হরতালের নামে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে আটটি মামলা করা হয়। এ আট মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন