• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

টাঙ্গাইল যৌনপল্লীতে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

 

২৫ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে কর্মহীন ও অসহায় যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রোববার (২৫ এপ্রিল) দুপুরে শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম প্রমুখ।

এ সময় ৫৫০ জন যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও টাঙ্গাইল লেডিস ক্লাবের উদ্যোগে শিশুদেরকে ঈদের পোষাক কেনার জন্য ১২০ জন শিশুকে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন