• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

শেরপুরের নকলায় সাংবাদিকদের মাঝে উপজেলা পরিষদের মাস্ক বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

১১ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় করোনা পরিস্থিতিতে উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এসব মাস্ক বিতরণ করা হয়।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন