• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

প্রস্তাব পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি ভিসি কলিমউল্লাহ!

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর। একের পর এক কর্মকাণ্ডে তিনি বিতর্কের জন্ম দিয়েই চলেছেন। প্রতিদিন ২২ ঘণ্টা কাজ করার দাবি, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকা, একাই ২৬টি কোর্সের দায়িত্ব নেওয়া, হিন্দি গানে ড্যান্স, অনিয়ম দুর্নীতির প্রমাণ ও সর্বশেষ শিক্ষামন্ত্রীকে নিয়ে উদ্ভট মন্তব্য করে বিতর্কের জন্ম দেন তিনি।

এদিকে গত বুধবার আবারো আলোচনায় আসেন তিনি। এবার রাত সাড়ে ৩টায় ক্লাস নিয়ে আবার বিতর্কে জড়ালেন বেরোবির সদ্য সাবেক এ উপাচার্য। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কলিমউল্লাহকে নিয়ে এখন বেশ ইস্যু ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই ভাইরাল হয়েছে কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য। সিনেমার ওই দৃশ্যে দেখা যায়, পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ড. কলিমউল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ভিসি হিসেবে সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে কলিমউল্লাহ বলেন, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি। ব্যাপক ব্যবসা সফল সিনেমা ‘শ্যুটার’, যেটি একসঙ্গে দেশব্যাপী ১৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শ্যুটার সিনেমায় আমি মূলত ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করি।

কোনও চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনও পরিচালক যদি এমন প্রস্তাব দেন, তাহলে সানন্দে গ্রহণ করবো।

নিজের অভিনয় জীবনের ইতিহাস টেনে গণমাধ্যমকে কলিমউল্লাহ বলেন, তার শিক্ষাজীবন শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে (পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ওয়াইজঘাটে)। সেখানে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। সেখানে পড়তে গিয়ে তিনি অভিনয়সহ নাচ-গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পারিবারিক অনুপ্রেরণাও তার সঙ্গী ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন