• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

ডিপিএলে আম্পায়ারিং বিতর্ক: তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। এদিকে ডিপিএলে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বোর্ড সভার আগে তদন্ত কমিতিকে তাদের প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

আম্পায়ারিং নিয়ে ডিপিএলে মোহামেডান-আবাহনী খেলায় সাকিব আল হাসান অসন্তোষ জানালে তা বড় ইস্যু হয়ে ওঠে। মেজাজ হারানোয় সাকিব শাস্তি পেলেও বোর্ড আম্পায়ারিং নিয় অসন্তোষের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে সিসিডিএম চেয়ারম্যান ইনাম আহমেদ এবং টেকনিক্যাল কমিটির সভাপতি জালাল ইউনুস ছাড়াও আছেন বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান।

শনিবার (১২ জুন) ইনাম এবং জালাল ইউনুসের সাথে সভায় বসেন বিসিবি সভাপতি। এ সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ‘মূল উৎস’ জানতে চান পাপন।

ইনাম বলেন, বোর্ড সভাপতি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন।

তিনি জানান, আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসবো আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনবো। আমরা ভালোভাবে লিগ চালাতে চাই। অনেকে অনুরোধ করেছে লিগটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি। আমাদের খেলাগুলো পিচ ভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনেক উন্নতি করা হয়েছে। এতোকিছু যখন করা হচ্ছে, এরপর এমন হলে লিগে মানে কি?

বোর্ড সভাপতি প্রশ্ন করেছেন, এরকম হলে লিগ চালানোর দরকার কি?

সাকিবের ক্ষোভ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপিএলের আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিসিবিও।

ইনাম বলেন, আমরা ১৫ তারিখের বোর্ড সভায় রিপোর্ট উনাকে দিতে পারবো, আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে বা কি করতে হবে। বোর্ড সভাপতি আম্পায়ারিং নিয়ে অনেক গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি পরিপূর্ণ রিপোর্ট চান, তদন্ত চান। তার কথা হলো কেন এমন হচ্ছে যেখানে আমরা এতো খেয়াল করে লিগটা চালাচ্ছি। আমরা সব ক্লাবের সাথে বসবো এবং কথা বলবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন