• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিকদের ওপর পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে বাংলাদেশসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় পাকিস্তান বিভিন্ন দেশকে তিনটি ক্যাটেগরিতে বিভক্ত করে তালিকা করেছে।

তিনি বলেছেন, ‘এ’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে আসা ভ্রমণকারীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। ‘বি’ ক্যাটেগরির দেশগুলোর ভ্রমণকারীদের ভ্রমণ শুরুর আগের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনার পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে।

এছাড়া ‘সি’ ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে; সেই দেশগুলোর ভ্রমণকারীরা পাকিস্তানে আসতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে ‘সি’ ক্যাটেগরিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট কিছু মানুষ পাকিস্তান ভ্রমণ করতে পারবেন।

যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় এসব দেশকে ‘সি’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত করে নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এনসিওসি। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ৯ লাখ ৪১ হাজার ১৭০ জনে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন