• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

টিকা আনতে চীনে গেলো বিমান বাহিনীর ২ বিমান

নিজস্ব সংবাদ দাতা / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

উপহারের ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আনতে চীনে গেলো বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে মডেলের দুটি পরিবহন বিমান। টিকা নিয়ে রোববার বিকালে দেশে ফিরবে বিমান দুটি।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে বিমানবাহিনীর দুটি বিমান রওনা হয়েছে। রোববার (১৩ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে করোনাভাইরাসের টিকার ছয় লাখ ডোজ নিয়ে বিমান দুটি ঢাকায় অবতরণ করবে।’

গত মার্চ থেকে ভারতের সেরাম ইনস্টিটিউট করোনার টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী সেরামের টিকা না পেয়ে চীন ও রাশিয়ার দিকে হাত বাড়ায় সরকার।

এরমধ্যে চীন ইতোমধ্যে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে, ২৫ মে যার প্রয়োগ শুরু করা হয়।

পরবর্তীতে বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেয়ার কথা জানায় চীন, যা আনতে দেশটিতে গেল বিমান বাহিনীর দুটি বিমান।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘১৩ তারিখে ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দু’টি সি-১৩০ বিমান পাঠাচ্ছি।’

গত ২৯ এপ্রিল দেশে সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। সর্বশেষ চীনের দ্বিতীয় টিকা হিসেবে বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনাভাইরাসের টিকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন