• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তুরস্কের হামলায় নিহত ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইরাকের উত্তরে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে।

অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চারজন নিহত হয়। কুর্দিস্তানের সুলায়মানিয়া প্রদেশের আলশো এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদাও জানিয়েছে, কানি লান এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডহুক প্রদেশের আমেদি এলাকায়ও তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন