• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চীন-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, সুনামির শঙ্কা

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চীন ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে ইন্দোনেশিয়া উপকূলে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ জুন) বাংলাদেশ সময় ২টা ৪৮ মিনিটে চীনের কিংহাই প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার বলছে, দেশটিতে আঘাত হানা ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-প্রকৌশল সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার দেশটির মোলাক্কাস দ্বীপপুঞ্জের কাছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে সুনামির শঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

তবে ইউএসজিএসের হিসাবে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূকম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৮। এটির উৎপত্তিস্থলও ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক সতর্কবার্তায় ইন্দোনেশিয়ার সমুদ্রতীরবর্তী এলাকার জনগণকে, বিশেষ করে সেরাম দ্বীপের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে বিএমকেজি।

ইন্দোনেশীয় সংস্থাটি প্রথমে বলেছিলো, ভূমিকম্পের পর আফটারশকের শঙ্কা থাকলেও সুনামির সম্ভাবনা নেই। তবে পরে জানানো হয়, সুনামি ঢেউয়ের প্রভাবে পানির নিচে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স, সিজিটিএন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন