• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ করে কবিরাজ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। ওই কবিরাজ দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বারবার ধর্ষণ করেছে।

এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম সন্তানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুই সন্তানের এ জননীর। পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভণ্ডপীর ও ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেন। তাকে সমাজে হেয় করতে ধর্ষণ করে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলতে থাকে মাসের পর মাস ধর্ষণ।

পরে ওই নারী পূবাইল থানায় গিয়ে মামলা করেন। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।

পূবাইল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মঙ্গলবার দিবাগত রাতে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন