• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো তাজমহল

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল পর্যেটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়াও কুতুব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘরও জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে যেতে পারছেন। তবে এগুলোতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেয়া হয়েছে। একসঙ্গে ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাগুলো আবার খুলে দেয়া সংক্রান্ত একটি আদেশে সাক্ষর করেছেন ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

এ বিষয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না।

এএসআইর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাজমহলের পুরো এলাকা দিনে তিনবার জীবাণুমুক্ত করা হবে। এ ছাড়াও দর্শনার্থীদের সবসময় মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নিদর্শনটি বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউ শুরু হলে গত বছরের মার্চ মাসে বন্ধ করে সেপ্টেম্বরে খুলে দেয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলে ফের তাজমহল বন্ধ করে দেয়া হয়।

ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন