• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ এক মাস করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে মোহাম্মদ হাসান নামে মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল নয়টার দিকে তিনি মারা যান। মোহাম্মদ হাসানের পাসপোর্ট নম্বর BN-0341479। পাসপোর্ট থেকে জানা গেছে তার জন্ম তারিখ ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর। বাংলাদেশে তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

গত ১৫ ই মে থেকে শারীরিক অসুস্থতা বোধ করেন মোহাম্মদ হাসান। ২৫ মে থেকে থেকে শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। কোম্পানিকে বিষয়টি জানালে তার করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। চার-পাঁচ দিন পর তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। পরে তাকে সুনগাই বুলহ হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিবিড় পর্যবেক্ষণ-চিকিৎসাতেও তার শ্বাসকষ্টের সমস্যার উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পরিবার ও মালয়েশিয়ার মালিকপক্ষ হাসানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানালে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দিতে অপারগতা প্রকাশ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রামণ যাতে না ছড়ায় সে কারণে তার মরদেহ দেওয়া হবে না। তবে ইসলামি নিয়ম অনুসারে হাসানের মরদেহ দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন