• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে (৩২)  গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বায়েজিদ লিংক রোডের এশিয়ান ইউনিভার্সিটি গেইট এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর আহত অবস্থায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য  নিশ্চিত করেছেন নগর পুলিশের উত্তর বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক।

অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো। বুধবার গভীর রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে বায়েজিদ লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়। এই এশিয়ান হাইওয়ে লিংক রোডে অবস্থিত এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেইটের দক্ষিণ পশ্চিম দিকে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় সন্ত্রাসী বার্মা সাইফুল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন