• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

তামিম-সাকিবদের বেতন বাড়ছে

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাসিক সভা। যদিও কেন্দ্রীয় চুক্তি নিয়ে এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে দায়িত্ব দেয়া হয়েছে ক্রিকেট অপারেশন্স কমিটিকে। বৃহস্পতিবার (১৭ জুন) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আমরা মোটামুটি বোর্ড মিটিংয়ের পর নির্বাচকদের সঙ্গে বসে আমাদের কিছু জানার ব্যাপার ছিল তা আমরা জেনেছি এবং দুই-একদিনের মধ্যে আমরা ক্রিকেটারদের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। উত্তর আসার সঙ্গে সঙ্গে আমরা চুক্তি করে ফেলব। ২২-২৩ জন ক্রিকেটার বিবেচনায় থাকলেও সবাই চুক্তিতে থাকছেন না। এবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১০-২০ শতাংশ বাড়ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

মূলত কোন ক্রিকেট কোন কোন ফরম্যাটে খেলতে আগ্রহী এই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বিসিবি। এজন্য আটকে আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। তবে কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আকরাম।

করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে অনেক দেশের ক্রিকেট বোর্ডই ক্রিকেটারদের বেতন কমাচ্ছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের বেতন বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন। সেই অনুযায়ী বাড়ানো হচ্ছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন। আকরাম এ প্রসঙ্গে বলেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডের ক্রিকেটার বলেন, স্টাফ বলেন সবারই স্যালারি কিন্তু কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম (কমানোর পরামর্শ)। উনি বলেছেন ১০-২০ শতাংশ বৃদ্ধি করার জন্য।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন