• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

পিএসএল নিয়ে জুয়া, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ নিয়ে বাজি ধরায় দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। এ সময় তাদের কাছে থাকা সাতটি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মির্জা আদিল ও শাকুর বাইগ নামের দুই জুয়াড়ির পরিচয়ও নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। স্থগিত হওয়া পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এই আসরকে ঘিরে পাকিস্তানে চলছে জুয়া। গ্রেপ্তারকৃতদের থেকে প্রাপ্ত তথ্য মতে পুলিশ বলছে এ ধরনের জুয়াড়ি চক্র আরও রয়েছে। তাদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লাহোরের স্থানীয় পুলিশ কর্মকর্তা উমর আহমেদ বলেন, ‘পিএসএলের ম্যাচে বাজি ধরার সাথে যুক্ত থাকায় আমরা লাহোরের কট লাখপাট এলাকা থেকে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছি।’

গত ২০ ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল পিএসএলের এবারের আসর। টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাতজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হলে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্টটি। যদিও গত ৯ জুন থেকে আবারও মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। বিকল্প ভেন্যু হিসেবে শারজাহ আলোচনায় থাকলেও আবুধাবিতেই অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের বাকি ২০ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন