• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

নিজস্ব সংবাদ দাতা / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হচ্ছে দেশের প্রথম পাতাল রেলপথ। ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ বা এমআরটি লাইন-১ নামে পরিচিত এই প্রকল্পের কাজ শেষ হলে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে সময় লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।

১৯ দশমিক ৮৭ কিলোমিটার পথে থাকবে ১২টি স্টেশন। এর একটি অংশ যাচ্ছে নতুন বাজার থেকে পূর্বাচলে। ১১ দশমিক ৩৬ কিলোমিটার এই অংশটি হবে উড়াল। এখানে থাকবে সাতটি স্টেশন। মেট্রোরেলে নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে ২০ মিনিট ৩৫ সেকেন্ড। এ ছাড়া, কমলাপুর থেকে পূর্বাচল যেতে ৪০ মিনিট সময় লাগবে।

বিমানবন্দর-কমলাপুর রুটে যাত্রীরা আড়াই মিনিট পরপর ট্রেন পাবেন। নতুন বাজার-পূর্বাচল রুটে চার মিনিট ৩৫ সেকেন্ড পর পর ট্রেন পাওয়া যাবে। বিমানবন্দর-কমলাপুর রুটে ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং নতুন বাজার-পূর্বাচল রুটে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলবে মেট্রোরেল।

প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ। তাতে একসঙ্গে তিন হাজার আট জন যাত্রী চড়তে পারবেন। প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। ৫২ হাজার ৫৬১ কোটি টাকার এই প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা আগামী বছরে কাজ শুরু করতে চায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন