• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

পদ্মা সেতুর মালামালসহ আটক ৫

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পদ্মা সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ শরীয়তপুর জাজিরা থেকে পাঁচজনকে আটক করেছেন সেনা সদস্যরা। শনিবার (১৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর পাচ্চর এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা অভিযান পরিচালনা করে মালামালসহ তাদের আটক করেন। আটকের পর তাদের জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গত দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র পদ্মা সেতুর জাজিরা প্রান্ত সংলগ্ন মূল সড়কের পাশ থেকে বিভিন্ন মালামাল চুরি করে আসছিল। যা রাস্তায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ করে তুলছিল। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ বিষয়ে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করলেও অপরাধীরা ছিল ধরা-ছোয়ার বাইরে। গতকাল সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা পাচ্চর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ মাদারীপুর জেলার শিবচর উপজেলার সুলতান, তোফাজ্জল, আবুল কালাম, নুরুল ইসলাম ও গাজীপুর জেলার টঙ্গি থানার বাপ্পি হোসেনকে আটক করে। দলের মূল হোতা ইউসুফ ও রাজ্জাক পলাতক রয়েছে। পরে ধরা পড়া ব্যক্তিদের জাজিরা থানায় হস্তান্তর করা হয়। ইউসুফ ও রাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জাজিরা ক্যান্টনমেন্টর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র জাজিরা মূল পয়েন্ট থেকে পদ্মা সেতুর গার্ডর রেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিল। তাদের ধরতে কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। শেষ পর্যন্ত গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে সক্ষম হয়েছি। পাঁচজনকে আটক করে রাতেই জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন