• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

মোটরসাইকেলে দু’জনের বেশি উঠতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মোটরসাইকেলে একসঙ্গে দু’জনের বেশি মানুষ উঠতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে অনেক অনিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। সবাইকে নিবন্ধন করে চালাতে হবে। নিবন্ধন ছাড়া যাতে কেউ বাইরে বের হতে না পারে সেই ব্যবস্থা আমরা করবো। আমরা লক্ষ্য করেছি মোটরসাইকেলে তিন-চারজন করে উঠছেন। মাঝে-মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন বা দুর্ঘটনার কারণ হয়ে যাচ্ছেন। দু’জনের বেশি মোটরসাইকেলে উঠতে পারবেন না।

তিনি বলেন, বুয়েটের বিশেষজ্ঞরা দুর্ঘটনা নিয়ে বিস্তারিত টেকনিক্যাল রিপোর্ট আমাদের দেবেন। কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলতে পারে, কীভাবে দুর্ঘটনা কমানো যায়, কী ধরনের মোটরযান হাইওয়ে বা অন্য জায়গায় চলবে ইত্যাদি।

সড়কে দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে যানবাহন বেড়েছে। দুর্ঘটনা খুব বেড়েছে বলে রিপোর্ট নেই। তবে দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা কমানোর জন্য বিশেষজ্ঞরা প্রতিবেদন দেবেন। সেটা ফলো করার জন্য আমরা রেডি হচ্ছি। দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আমরা চিহ্নিত করেছি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙা, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ টাস্কফোর্সের অন্য সদস্যরা সশরীরে ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন