• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতে দৈনিক মৃত্যু দেড় হাজারের নিচে

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারত। প্রতিদিনই কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ৮৮ দিনের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে কম মানুষ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের নিচে। কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় পাঁচ হাজার।

এছাড়া টানা ৮৮ দিন পর ভারতে এই প্রথম একদিনে এতো কমসংখ্যক করোনা রোগী শনাক্ত হলো। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দেড় শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন।

এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৭ লাখের ঘরে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ২৬ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ২ হাজার ৮৮৭ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ২০ তারিখ পর্যন্ত ভারতে ৩৯ কোটি ২৪ লাখ ৭ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৬৯৯ জনের। সূত্র: এএনআই


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন