• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় ৩০৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। রোববার (২০ জুন) দিবাগত রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরের মুকিম, ডেংকিল এলাকায় একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জন প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের ১৮৯ জন প্রয়োগকারী কর্মকর্তাদের স্বমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।

অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সীর এই অভিবাসীদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ৬ জুনও একইভাবে দেশটির সাইবার জায়ার একটি নির্মাণ স্থাপনা থেকে ৬২ জন বাংলাদেশিসহ ১৫৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন, এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন