• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

টিকার নামে সবাই মুলা দেখিয়ে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বড় পণ্ডিতরা টিকার নামে মুলা দেখিয়ে যাচ্ছে। জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এ নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেওয়ার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের টিকাপ্রাপ্তি নিয়ে এসব কথা বলেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করবো। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।

তিনি বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যতো জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।

এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট-৭-এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনার টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন