• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

জানুন ভারতীয় খেলোয়াড়দের শিক্ষাগত যোগ্যতা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের হয়ে একের পর সম্মানের খেতাব জিতেছেন এই তারকা ক্রিকেটাররা। তবে মাঠের বাইরে শিক্ষাগত যোগ্যতায় অনেকেই কম যান না, উজ্জ্বল তারা পড়াশুনার দুনিয়াতেও। চলুন দেখে নেয়া যাক ভারতীও ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা-

শচীন টেন্ডুলকার

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে নেমে পড়েছিলেন শচীন টেন্ডুলকার। ওয়াসিম আকরাম, ইমরান খানদের সামলাতে গিয়ে দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি।

বিরাট কোহলি

বিরাট কোহলিকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটে শচীনের উত্তরসূরি। মাস্টার ব্লাস্টারের রেকর্ড একমাত্র তিনিই ভাঙতে পারেন বলে মনে করা হচ্ছে। পড়াশোনার দিকেও কোহলি যেন শচীনের ভাবশিষ্য। দ্বাদশের পর আর পড়াশোনা করতে পারেননি তিনি।

মহেন্দ্র সিং ধোনি

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রেলের টিকিট পরিক্ষক হিসেবেও কাজ করেছিলেন। বাণিজ্য শাখায় স্নাতক এই ভারতীয় ক্রিকেটার পড়াশোনার দিকেও দিয়েছিলেন সমান নজর দিয়েছেন।

যুবরাজ সিং

ধোনির সতীর্থ যুবরাজ সিং অবশ্য উচ্চশিক্ষিত নন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলে শচীন, সৌরভদের ড্রেসিংরুমে পা রাখা এই অল-রাউন্ডার দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

রোহিত শর্মা

ক্রিকেটবিশ্বে তার নাম হয়ে গেছে ‘হিটম্যান’। তিনি ব্যাট করতে নামলে তটস্থ থাকেন বোলাররা। ছক্কার বন্যা বইয়ে দিতে রোহিতের জুড়ি নেই। সেই রোহিত শর্মাও দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে ক্রিকেটে মন দিয়েছিলেন।

অনিল কুম্বলে

খেলার পাশাপাশি ক্রিকেট চালিয়ে যাওয়া বিরল ক্রিকেটারদের একজন অনিল কুম্বলে। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অনিল কুম্বলে ক্রিকেটের সঙ্গে পড়াশোনাও সমান তালে চালিয়ে গেছেন। তাই ক্রিকেটারের পাশাপাশি তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ছবি তোলার নেশার জন্যও অনিল কুম্বলে পরিচিত।

শিখর ধাওয়ান

ভারতের নতুন অধিনায়ক শিখর ধাওয়ানও ক্রিকেটকে প্রাধান্য দিয়েছিলেন। কোহলির অবর্তমানে শ্রীলঙ্কা সফরে গুরুদায়িত্ব শিখর ধাওয়ানের কাঁধে। দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাননি এই ওপেনার।

জহির খান

দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার আশায় কলেজে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক পেস তারকা জাহির খান। তবে দেশের হয়ে বল হাতে উইকেট নেওয়ার দায়িত্ব সামলে সেই পড়াশোনা আর শেষ করতে পারেননি।

বীরেন্দ্র শেবাগ

বিশ্ব ক্রিকেটে তাকে ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করা হতো। ভারতের সেই ভয়ংকর ওপেনার বীরেন্দ্র শেবাগ ক্রিকেটের সঙ্গে পড়াশোনাও চালিয়ে গেছেন। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাস করেছেন।

সৌরভ গাঙ্গুলী

ভারতের সাবেক সফলতম অধিনায়ক তথা বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। দুর্দান্ত নেতৃত্ব, অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি পড়াশোনার দিকটা ভুললেননি ‘দাদা’ নামে বিখ্যাত এই ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন