• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুর্দিপন্থী দলকে নিষিদ্ধ করছে তুরস্কের আদালত

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল।

সোমবার (২১ জুন) সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক একাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু একথা জানিয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপি-কে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।

চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপি-কে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন। দলটির হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনগত ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন