• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

উপজেলা চেয়ারম্যান ছুটিতে,দ্বায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ৪৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ছুটিতে থাকায় অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান মিলন সরকার। তিনি আজ রোববার(২৯ অক্টোবর) উপজেলা চেয়ারম্যান কক্ষে অফিস করেন। এ বিষয়ে অস্থায়ী উপজেলা চেয়ারম্যান মিলন সরকার বলেন উপজেলা চেয়ারম্যান ছুটিতে থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে অস্থায়ী চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছি। তিনি না আসা পর্যন্ত মানুষের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন উপজেলা পরিষদ অধ্যাদেশ স্থানীয় সরকার বিভাগ আইন ২০১০ অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে অস্থায়ী চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করতে পারবেন তবে ভারপ্রাপ্ত বলতে কোন লেখা নেই। উল্লেখ্য গত শুক্রবার হোমনা – মেঘনা দুবাই প্রবাসীদের একটি সংগঠনের আমন্ত্রণে তিনি দুবাই গেছেন। দু একদিনের ভিতর দেশে ফেরার কথা জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন