• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত কুমিল্লায় সরকারি শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আট আসনের সীমানায় সংশোধন চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন

কুমিল্লায় সরকারি শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছেন—গোপন সূত্রে এমন তথ্য পায় জেলা গোয়েন্দা শাখা। পরে ডিবির একটি দল নাথেরপেটুয়া এলাকায় কৌশলে তল্লাশিচৌকি স্থাপন করে।

ভোরের দিকে সন্দেহভাজন একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। এরপর তাঁর হেফাজতে থাকা মোটরসাইকেল ও শরীরে তল্লাশি চালিয়ে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম বলেন, ‘কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন