• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২৭ উপসচিবকে বদলি, কুমিল্লার এডিসিকে নরসিংদী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আট আসনের সীমানায় সংশোধন চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০৪ জন গ্রেপ্তার নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস:

জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে শহরের উপজেলা মিলনায়তন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক গোপেশ দেবনাথের সভাপতিত্বে ও সদস্যসচিব সুমন চক্রবর্তীর সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস। সম্মেলনের উদ্বোধক ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব রাজন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য সুমন কান্তি রায়, ফতেপুর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায়, রাকেশ হাজং প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার বলেন, ‘আমাদের বিএনপির সরকারপ্রধান তারেক রহমান সম্প্রীতির এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’

তিনি সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার সংখ্যালঘুদের মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান, শ্মশানঘাট ও আখড়া সংরক্ষণ, নিরাপত্তা বিধান ও উন্নয়নে সরকারের মাধ্যমে সকলের পাশে থেকে উন্নয়ন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অঞ্জন কুমার রায়কে সভাপতি, মানিক লাল দাসকে সিনিয়র সহসভাপতি এবং সুমন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন