• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়াইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাঈদ

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আকস্মিকভাবে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা, পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু রায়হান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন