• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

পরিকল্পনামন্ত্রীর ভুল বোঝাবুঝি নিয়ে আমি বিস্মিত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের অভ্যন্তরীণ রাজনীতি আমার জানা ছিল না। আর আমার দীর্ঘদিনের বন্ধু পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের ভুল বোঝাবুঝি নিয়ে আমি বিস্মিত। মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন একথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ঢাকা-সিলেট রেললাইন প্রকল্পের মধ্যে যে সুনামগঞ্জের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেটা আমার জানা ছিল না। আমার দীর্ঘদিনের বন্ধু পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের ভুল বোঝাবুঝি নিয়ে আমি বিস্মিত। এ নিয়ে আমি পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বলবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের ঘটনাটি অতি ছোট, কিন্তু এটা নিয়ে এত হৈ চৈ কেন বুঝতে পারছি না। ছাতক থেকে সুনামগঞ্জে রেললাইন করার জন্য সেখানের পাঁচজন সংসদ সদস্য আমার অফিসে আসেন। এসময় তারা একটি আবেদনপত্র সঙ্গে আনেন। তখন তারা আমাকে জানালেন আমি যদি এ বিষয়ে রেলমন্ত্রীকে লিখি তারা খুশি হবেন। আর আমি তো কানেক্টিভিটির বড় হোতা। বাহ, কানেক্টিভিটি হলে তো ব্যবসা-বাণিজ্য বাড়বে। তখন আমি রেলমন্ত্রীকে ডিও লেটার দেই। কিন্তু ওখানে যে অভ্যন্তরীণ রাজনীতি আছে তা আমার জানা ছিল না।

তিনি আরো বলেন, সুনামগঞ্জের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ে আমি কিছু জানতাম না। মান্নানকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, যে দেখো ওরা আসছে। আমি কী করবো। আমি তা করিনি। আমি খুব সরল মনে ডিও পাঠিয়ে দিয়েছি। আর এই ডিও মূল কন্ট্রোভার্সির কারণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন