• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতে করোনায় আক্রান্ত ৩ কোটি ছাড়ালো

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ হাজার ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ২৮ হাজার ৭০৯ জন। এছাড়া, এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৩৫৮ জন।

বুধবার (২৩ জুন) সকাল ৮টায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (এমওএইচএফডব্লিউ) কর্তৃক আপলোড করা তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে, গতকাল ৪২ হাজার ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ১,১৬৭ জনের। গতকাল দেশটিতে আরও প্রায় ৫.৪ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২১ জুন দেশটিতে রেকর্ড ৮.৬ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়।

এদিকে, দেশটির সরকার পরিচালিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) দেওয়া তথ্যে দেখা গেছে, মঙ্গলবার করোনার ১,৯০১,০৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়, যা ২০ জুন ছিল ১,৬৬৪,৩৬০টি। দেশটিকে এখন পর্যন্ত মোট ৩,৯৫,৯৭৩,১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ কমার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা ভবিষ্যতে তৃতীয় তরঙ্গের আঘাতে আশঙ্কা করেছেন। ইতোমধ্যে দেশটির কিছু এলাকায় এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন