• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সি।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জিপরাহ কিয়োকো বলেন, এমআই-১৭১ই মডেলের একটি হেলিকপ্টার কাজিয়াদো কাউন্টির ওআই তেপেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানের আহত আরোহীদের উদ্ধার করে নাইরোবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, হেলিকপ্টার বিধ্বস্তে নিহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানানোর প্রক্রিয়া চলমান ছিল বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে হেলিকপ্টার বিধ্বস্ত অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা আনাদোলু নিউজ এজেন্সিকে বলেন, বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। এতে ১৭ জন নিহত হয়েছে।

স্থানীয় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এতে দেখা যায়, বিধস্তের জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্তের পর হেলিকপ্টারটি আগুনের লেলিহান শিখাতে পরিণত হয়।

কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হেলিকপ্টর বিধ্বস্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলিকপ্টারটি প্রশিক্ষণ মিশনে যাচ্ছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন