• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

লেবাননে রুটির দাম এতো কেনো?

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লেবাননে রুটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এক বছরে পঞ্চমবারের মতো ভর্তুকিযুক্ত রুটির দাম বাড়িয়েছে লেবানন সরকার। দশ বছরের মধ্যে প্রথমবার গত বছরের জুনে লেবানন সরকার সাধারণ রুটির দাম বাড়িয়েছে ৩০ শতাংশের বেশি। ফেব্রুয়ারির পর পঞ্চম দফায় তারা রুটির দাম বাড়িয়েছে ১৮ শতাংশ।

আগে ৯১০ গ্রাম রুটির দাম ছিল দুই হাজার ৭৫০ পাউন্ড (১৫৪ টাকা), এখন সেটি বেড়ে হয়েছে তিন হাজার ২৫০ পাউন্ড (১৮২ টাকা), যার প্রকৃত মূল্য দুই ডলারের বেশি।

আলজাজিরার খবরে বলা হয়, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্রতর হওয়ায় এ পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, এভাবে চলতে থাকলে আর্থিক ও অর্থনৈতিক মন্দার ক্ষেত্রে ১৫০ বছরের রেকর্ড ভাঙবে দেশটি। আল-জাজিরা।

দাম বাড়ানো নিয়ে কী বলছে সরকার?

লেবাননের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, চিনির দামে ভর্তুকি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে। তাই রুটির দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।

লেবাননে ভর্তুকি দেওয়া পেট্রল, ওষুধসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যে মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। দিনের বেশির ভাগ সময় বিদু্যত্ থাকে না। গাড়িতে পেট্রল নিতে লাইনে দঁাড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। জ্বালানি ভরে আগে-পরে যাওয়া নিয়ে প্রায়ই হাতাহাতি হয়ে যায় পেট্রল পাম্পগুলোতে। সিরিয়ায় পাচার হওয়ার দরুন সেখানে জ্বালানি সংকট বৃদ্ধি পেয়েছে। সেখানে জ্বালানির দাম লেবাননের চেয়ে ৫ গুণ বেশি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন