• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এনিয়ে টানা তৃতীয়বারের ডিপিএলের শিরোপা জিতলো ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটি।

১৫১ রানের বড় লক্ষ্য রান তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় প্রাইম ব্যাংক। একপ্রান্ত আগলে রেখে ৪১ রানের ইনিংস খেলেছেন রুবেল মিয়া। রুবেল ফিরে গেলে আবারও দ্রুত উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। শেষদিকে নাঈম হাসান ১৮ বলে ১৯ রান করে। আর অলক কাপালি ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেও প্রাইম ব্যাংককে জেতাতে পারেননি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীরও। মাত্র ১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর ১৯ রান করে ফেরেন তিনে নামা লিটন দাস। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্তর ৪০ বলে ৪৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৯ বলে ৪০ রানের ইনিংসে বড় পুঁজি পায় আবাহনী। দলটির হয়ে ১৩ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রাইম ব্যাংকের হয়ে দুটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন, মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল মিয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন