• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কেন এতো মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে?

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত সাড়ে ছয়শ মার্কিন সেনা থেকে যাবে। বার্তা সংস্থা এপি শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা এপি-কে বলেছেন, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য সাড়ে ছয়শ সেনা মোতায়েন থাকবে। এছাড়া, আরো ৫০০ সেনা কাবুল বিমানবন্দরে থাকবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে।

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে।

মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরে তুর্কি সেনারা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। সম্ভবত ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তুর্কি সেনাদের সহযোগিতা করবে মার্কিন সেনারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন