• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

‘সম্ভ্রমহানী’ শব্দটি পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে: শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘সম্ভ্রমহানী’ শব্দটি শুধু নারীর ক্ষেত্রেই নয়, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৬ জুন) শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

ডা. দীপু মনি বলেন, জন্মের পর থেকে নারীদের জন্য দেয়াল তুলে দেওয়া হয়। তাদের ওপর নির্দেশ দেওয়া হয়, এটা করবে না, ওটা করবে না। তবে নারীরা এখন সেই দেয়াল ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছে। দেয়াল ভাঙা নারীদের সংখ্যা এখন দিন দিন বাড়ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে চলেছেন। নারীরা এখন সমান অধিকার ভোগ করছেন। তবে নারীদের নিয়ে অনেকেই বিভিন্ন শব্দ ব্যবহার করেন, যেটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেমন ‘সম্ভ্রমহানী’ শব্দটি শুধু নারীর ক্ষেত্রেই ব্যবহার করা হয়, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তবে সম্ভ্রমহানি পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন