• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

ইয়াবা সংগ্রহ করেন জামাই, বিক্রি করেন শ্বশুর

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে বাবা, দুই ছেলে ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের কোতোয়ালী থানার জামালখান বাই লেন এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- নগরের এনায়েত বাজারের বাটালী রোডের মৃত ইউছুফের ছেলে মো. জোবাইর (৫৫), তার দুই ছেলে মো. ফারেছ (২৬) ও মো. মালেক (২৪) এবং মেয়ের জামাই কক্সাবাজার জেলার টেকনাফ থানার জালিয়াপাড়ার মো. ইকবালের ছেলে নিয়াজ মোর্শেদ (২৮)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, মেয়ে জামাইয়ের মাধ্যমে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা আনে তারা। এরপর বাবা, দুই ছেলে ও মেয়ের জামাই মিলে বাসায় বসে ইয়াবাগুলো বিক্রি করের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে এক নম্বর আসামির বাবার কাছ থেকে ৭০০ পিস, দুই ছেলের কাছ থেকে এক হাজার পিস করে দুই হাজার পিস ও মেয়ের জামাইয়ের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ইয়াবা বিক্রির দুই লাখ টাকাও তাদের কাছে পাওয়া গেছে।

আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন