• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সেনা প্রধানের শ্রদ্ধা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন) দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। মন্তব্য বইতে সেনা প্রধান লেখেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লাখ শহীদদের।

তিনি আরো লেখেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলবেন ইনশাল্লাহ।

যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ. ম. আতিকুর রহমান, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন