• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ফেনসিডিল সেবন করতে গিয়ে ধরা পড়লো দুই যুবক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, দিনাজপুর প্রতিনিধি:

খেলনা পিস্তল ও ট্রিগার চাকু নিয়ে ফেনসিডিল সেবন করতে এসে দিনাজপুরের বিরামপুরে পুলিশের হাতে শেখ সাদাব বাবু (২৮) ও নাইমুল হক (২৭) নামে দুই যুবক আটক হয়েছে। এসময় আটক দুই যুবকের দেয়া তথ্য অনুযায়ী ৯ বোতল ভরা এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা সীমান্তের হরিহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক শেখ সাদাব বাবু নীলফামারী জেলার সৈয়দপুর পৌরশহরের পুরাতন বাবুপাড়া মহল্লার ডা. শেখ নবাব আলীর ছেলে এবং নাইমুল হক রংপুর শহরের মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘কাটলা সীমান্তের হরিহরপুর গ্রামে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়িতে প্রকাশ্যে ফেনসিডিল বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সেখানে রংপুর ও সৈয়দপুর শহর থেকে মাদক নিতে আসা দুই যুবককে আটক করা হয়। পরে পুলিশ আটক দুই যুবকের শরীর তল্লাশি করে পকেটে রাখা খেলনা দুটি পিস্তল ও একটি ট্রিগার চাকু উদ্ধার করেন। মাদক ও খেলনা অস্ত্রসহ আটক ওই যুবদের দেয়া তথ্যে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে ৯ বোতল ফেনসিডিল এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন