• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৫৯

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে চ্যাম্পলাইন টাওয়ার ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চারজন মৃত বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

শনিবার (২৬ জুন) দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ামি হেরাল্ড ও সিএনএন।

মিয়ামির উত্তরাংশের সার্ফসাইড এলাকায় ১৯৮০ সালে নির্মিত ১২তলা ওই টাওয়ারটির অর্ধেক অংশ বুধবার রাত ১টার দিকে হঠাৎ ধসে পড়ে। এতে ভবনের ১৩০টি ইউনিটের মধ্যে ৬৫টি ইউনিটই ধ্বংস হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ভবন ধসের পর ইতোমধ্যে ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এখনও ভবনটির অনেক মানুষকে জীবিত উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছেন মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তবে, বৃষ্টি ও ঝড়ো আবহাওয়াজনিত কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আশা ক্ষীণ হয়ে আসছে। তিনি বলেন, ‘আমরা নিখোঁজদের সন্ধান চালিয়ে যাব। এখনও তাদের জীবিত উদ্ধারের আশা আছে।’

প্যারাগুয়ের ফার্স্ট লেডি সিলভানা লোপেজ মোরেইরার বোন, বোনের স্বামী, তাদের তিন সন্তান ও গৃহকর্মীও নিখোঁজদের মধ্যে রয়েছেন জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন