• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গাড়ির বেপরোয়া গতি বন্ধে আইজিপির নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আবাসিক ও বাণিজ্যিক এলাকায় উচ্চ শব্দে হর্ন বাজিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালনা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রোববার (২৭ জুন) পুলিশ সদরদফতরের শাপলা সম্মেলন কক্ষে কার রেসিং গ্রুপগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ড. বেনজীর আহমেদ বলেন, দেশে ক্রমবর্ধমান হারে বেড়ে ওঠা এ সকল গ্রুপ দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধিরই একটি নিদর্শন। তবে বাংলাদেশ এ মুহূর্তে আর্থ-সামাজিক উন্নয়নের একটি পটপরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ ধরনের সংস্কৃতি আমাদের দেশে এখনো ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তাই এক্ষেত্রে এখনো যথেষ্ট অবকাঠামো এবং শৃঙ্খলা গড়ে উঠেনি।

এ জন্য নিয়ন্ত্রিত পরিবেশে ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে কার রেসিংয়ের আন্তর্জাতিক মান বজায় রেখে সুনির্ধারিত ট্র্যাকে এ ধরনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

সভায় ট্রাফিক আইন পালনে গাড়ি চালকদের আরো উৎসাহিত করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ, ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো, রাস্তায় চলাচলের সময় পথচারীদের করণীয় সম্পর্কে সচেতন করার বিষয় উঠে আসে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন