• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

আলাদা ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড এক, কোথায় আছেন যশ-নুসরাত?

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্কই এখন জীবনের সঙ্গী। তা বলে কেউই চুপ করে নেই। বরং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভি থাকাটা বেশ বেড়েছে! রোজ একটা কিংবা একাধিক ছবি পোস্ট করছেন অন্তঃসত্ত্বা নুসরাত। করে ফেলেছেন একটি বিজ্ঞাপনের শুটিংও। আর যশও সমানতালে ছবি ও স্ট্যাটাস শেয়ার করে চলেছেন ইনস্টায়। সঙ্গে বেশ অর্থবহ ক্যাপশন। আর তা নিয়ে নেট-নাগিকদের মাতামতি, কুকথা, সমালোচনা তো আছেই।

রোববার (২৭ জুন) ইনস্টায় নিজের শরীরচর্চার ছবি শেয়ার করলেন যশ দাশগুপ্ত। কাঁধে সাইকেল নিয়ে হুডেড স্লিভলেস টি-শার্টে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন। চোখে রোদ চশমা। সকালের হালকা আলোয় জমিয়ে চলছে শরীরচর্চা। আর ছবির ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে।

এদিকে সকাল সকাল নুসরাতও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটো। যেখানে সাদা ফুলস্লিভ কার্টুন প্রিন্ট টি-শার্টে দেখা যাচ্ছে অভিনেত্রী-সাংসদকে। আর আশ্চর্যের ব্যাপার যশ আর নুসরাতের ছবির ব্যাকগ্রাউন্ড প্রায় এক। সবুজে মোড়া ঘাস, পিছনের গাছের সারি চোখে পড়েছে দু’জনের ছবিতেই। এমনকী, ছবির ক্যাপশনেও মিল রয়েছে। নুসরাত তার ছবির এক হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

আর তারপর থেকেই জমেছে জল্পনার পাহাড়। কোথায় আছেন নুসরাত-যশ?একসঙ্গেই আছেন? আদৌ কলকাতা শহরে আছেন তো তারা? নিখিল জৈনের সঙ্গে বিয়ে ‘বৈধ নয়’ ঘোষণা করার পরই, নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। যদিও এখনো অনাগত সন্তানের পিতৃ-পরিচয় নিয়ে টু শব্দ করেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন