• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

‘জনগণ নৌ মন্ত্রণালয়ের কাজে পুরোপুরি সন্তুষ্ট না হলেও অসন্তুষ্ট নয়’

নিজস্ব সংবাদ দাতা / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নৌ মন্ত্রণালয়ের কাজে জনগণ পুরোপুরি সন্তুষ্ট না হলেও অসন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের বাজেটের আকার ছোট হলেও দৃষ্টিভঙ্গি অনেক বড়। নৌ খাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে। এ অর্জন সকলের কর্মকাণ্ডের ফল। এ অর্জন ধরে রাখতে হবে। আরো ভালো করতে হবে। সকলে আরও দায়িত্ববান হলে মন্ত্রণালয়ের পারফরমেন্স ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। দক্ষতা অর্জনে সকলে বদ্ধপরিকর থাকবো। মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোববার (২৭ জুন) সচিবালয়ে নৌ মন্ত্রণালয় অধীন ১১টি দফতরের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রণালয়ের সভাকক্ষে সরাসরি এবং অনলাইনে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষরিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী মন্ত্রণালয়ের পক্ষে এবং দফতর প্রধানরা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌপরিবহন অধিদফতরের এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) প্রধানরা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক), মোংলা বন্দর কর্তৃপক্ষ (মোবক), পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক), বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনসটিটিউট (এনএমআই) ও নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদফতরে প্রধানরা অনলাইনের মাধ্যমে স্বাক্ষর করেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাস্থবক’র চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, চবক’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোবক’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পাবক’র চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সাব্বির মাহমুদ, মেরিন একাডেমীর কমান্ডেন্ট সাজিদ হোসেন, এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদফতরের পরিচালক মো. জসিমউদ্দিন এপিএতে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন