• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

দুপুরে ঝগড়া, বিকেলে মিললো লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় বসত ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। বছর দেড়েক আগে উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। স্বামী-স্ত্রী দু’জনই পোশাক কারখানার শ্রমিক। তারা গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় ভাড়া বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, আইরিনকে বিয়ে করার আগেও উজ্জ্বল আরেকটি বিয়ে করেন। কিন্তু এ বিষয়টি দ্বিতীয় স্ত্রীর কাছে গোপন রাখেন। সম্প্রতি প্রথম বিয়ের বিষয় জানার পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। শনিবার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। বিকেলে ঘরের ভেতরে খাটের ওপর আইরনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে স্বামী উজ্জল মিয়া পলাতক রয়েছে। আইরিনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন