• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

দেশের খেলা ছেড়ে আইপিএলে গেলে বাদ দেওয়া উচিত: শেন ওয়ার্ন

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মতে, যেসব অজি ক্রিকেটার টাকার জন্য দেশের আগে আইপিএলকে বেছে নিয়েছেন, ভবিষ্যতে তাদেরকে জাতীয় দলে আর নেওয়ার প্রয়োজন নেই। অতীতে যারা এমন করেছেন তাদের পাশাপাশি ভবিষ্যতেও কেউ যেন এমন কাজ করতে না পারে- সেজন্য তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ব্যবস্থা নিতেও বলেছেন।

শেন ওয়ার্ন এই মুহূর্তে রাজস্থান রয়্যালস দলের মেন্টরের দায়িত্বে আছেন। তিনি ক্রিকেটারদের অতিরিক্ত টাকা উপার্জনের বিপক্ষে নন। তবে সেই টাকা উপার্জন করতে গিয়ে দেশের আগে কখনো আইপিএলকে প্রাধান্য দেওয়া উচিত নয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ক্রিকেটারদের অতিরিক্ত উপার্জনের বিপক্ষে নই বরং এটা অত্যন্ত খুশির বিষয়। যদি তারা টাকা রোজগার করতে চায় তাহলে তাই হোক। তবে যদি তুমি দেশের হয়ে খেলতে চাও এবং আইপিএলকে বেছে নাও তাহলে আমি মনে করি দেশের হয়ে তাদেরকে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই।

শেন ওয়ার্ন বলেন, ক্রিকেটাররা অনেক সময় দেশের প্রতিনিধিত্ব করার বদলে বিশ্রাম নেন। ওই সময়ে বিশ্রামের নামে তারা টাকার জন্য লিগ খেলে থাকেন। তবে এটাও সত্যি যদি তোমাকে ৩ বিলিয়ন অর্থ অফার করে এবং বলে তোমাকে কয়েকটা দিন পরিবার ছেড়ে থাকতে হবে তবে এই অফার ছেড়ে দেওয়া খুব মুশকিল। তবে তুমি যদি নিজেকে ক্রিকেটার হিসেবে আলাদা উচ্চতায় দেখতে চাও তাহলে তোমাকে দেশের জার্সিতে বিশ্বের সেরাদের বিপক্ষে পারফরম্যান্স করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন