• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

সাভার থানায় অভিনেত্রী পরীমনিকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে। রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে নিজের ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় যান তিনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য যাচাই করতেই পরীমনিকে থানায় ডাকা হয়েছে।

পরীমনি দুপুর আড়াইটার দিকে তিনি একটি সাদা প্রাইভেটকারে করে সাভার মডেল থানায় আসেন। পরে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।

পরীমনি প্রবেশের পরপরই সাভার মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মূল ফটক আটকে দিয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন