• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

লকডাউনে ফিতা কেটে পশুর হাট উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ৪৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার নতুন প্রকোপ শুরু হওয়ায় লকডাউনে এবার কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এর মধ্যেে আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।

সোমবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুরে এ পশুর হাট উদ্বোধন করা হয়। সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করায় সমালোচনার মুখে পড়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।

তিনি বলেন, পশুর হাট উদ্বোধনের জন্য আজকের তারিখ নির্ধারিত ছিলো। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে হাটটি উদ্বোধন করা হয়েছে। ছোট পরিসরে অনুষ্ঠানটি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে পশুর হাট উদ্বোধন করতে নিষেধাজ্ঞা ছিলো বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোনো বাজার উদ্বোধন করতে পারেন না। উনার সেই ক্ষমতা নেই। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন