• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সোমালিয়ায় ফায়ারিং স্কোয়াডে ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সোমালিয়ায় ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য হিসেবে অভিযুক্ত হওয়ার পর রোববার (২৭ জুন) দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমালিয়ার গালকায়োর একটি সামরিক আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় এবং ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জন গত এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার বিভিন্ন এলাকায় গুপ্তহত্যাসহ বোমা হামলা চালিয়ে এসেছে।

এদিকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে জঙ্গিগোষ্ঠী আল শাবাব সোমালিয়ার অন্য একটি শহরে হামলা চালিয়েছে এবং সরকারি সেনাদের হত্যা করেছে বলে শোনা যাচ্ছে।

এর আগেও আদালতের মাধ্যমে সোমালিয়ার বিভিন্ন অংশে আল-শাবাব জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে এতোসংখ্যক অভিযুক্ত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবারই প্রথম।

অবশ্য আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে বা তাদের চালানো হামলায় কোনো সাধারণ মানুষ সহযোগিতা করলে সবাইকেই বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে পুন্টল্যান্ড কর্তৃপক্ষ।

বিবিসি আফ্রিকার’র সম্পাদক উইল রস বলছেন, এতোসংখ্যক সদস্যের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের পরও জঙ্গিগোষ্ঠীটি সোমালিয়ার স্থিতিশীলতার জন্য এখনও বড় ধরনের হুমকি।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে মূলত আল শাবাব। এছাড়া হিরাল ইনস্টিটিউট থেকে গত বছরের অক্টোবরে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, সোমালিয়ার সরকারের তুলনায় জঙ্গিদের সংগৃহীত টাকার পরিমাণ বেশি। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন