• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

‘ষড়যন্ত্রের দায়ে’ সৌদি জেনারেলের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার (বহিষ্কৃত) জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডাদেশ দেশটির আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পার্সিয়ান গালফ স্টাডিজ সেন্টার।

ওই প্রতিবেদনে বলা হয়, ফাহাদ বিন তুর্কি ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম। সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে। এই বিচারে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলেসহ গ্রেপ্তার করা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। তিনি ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বহিষ্কার ও গ্রেপ্তারের আগে গতবছর জেনারেল পদে উন্নীত হন।

এই জেনারেলের ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন